প্রিয় শিক্ষার্থী,
ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২য়, ৩য়, ৫ম, এবং ৭ম পর্বের সকল ছাত্র ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১০ই মার্চ ২০২৬ ইং (মঙ্গলবার) এর মধ্যে জরিমানা ব্যতীত মার্চ মাসের মাসিক বেতন এবং পূর্বের সকল বকেয়া (যদি থাকে) পরিশোধ করার জন্য জরুরী নির্দেশ দেয়া যাচ্ছে।
১) মাসিক বেতন ১২ তারিখের পর পরিশোধ করলে ২০০ (দুইশত) টাকা জরিমানা যুক্ত হবে।
২) মাসিক বেতন ১৬ তারিখের পর পরিশোধ করলে ৪০০ (চারশত) টাকা জরিমানা যুক্ত হবে।
৩) মাসিক বেতন ২০ তারিখের পর পরিশোধ করলে ৫০০ (পাঁচশত) টাকা জরিমানা যুক্ত হবে।
সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ে বেতন এবং পূর্বের সকল বকেয়া (যদি থাকে) পরিশোধ করার জন্য অনুরোধ করা হল, অন্যথায় উল্লেখিত জরিমানা বাধ্যতামূলকভাবে প্রযোজ্য হবে।
বেতন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ: 01713493280, 01713493289